June 6, 2026, 4:21 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল নওয়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে সকাল ৭টায় শুরু হয় এই কর্মশালা।
অভয়নগর উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. ইয়াছিন হাসানের সভাপতিত্বে এবং নওয়াপাড়া পৌর সভাপতি সাকিব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্বের সভাপতি মোঃ মিনারুল ইসলাম, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌরসভার আমির মাওলানা আলতাফ হোসেন, এছাড়াও কর্মশালায় শিবিরের বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইসমাইল হোসেন বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে উপশাখা পর্যায়ের দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা ও মেধার সমন্বয়ে দেশ ও জাতির কল্যাণে একদল যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
এসময় ছাত্র শিবিরের থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপশাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।