June 6, 2026, 4:55 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

 অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার

 দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা অনুযায়ী অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
উদ্বোধনের পর উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা–কর্মচারী, এনজিও প্রতিনিধি, স্কাউট সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—আগামী শুদ্ধতার শীর্ষে” শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য
রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর উপজেলা স্বাস্থ্য প,প, কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, মাহবুব হোসেন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, সাংবাদিক সৈয়দ জাহিদ মাসুদ তাজ।
আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা দুর্নীতি রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, দেশপ্রেম ও নৈতিকতার চর্চা বাড়ানো এবং তরুণ প্রজন্মকে সুশাসনের পথে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।