
আগামী ৩১শে অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নওয়াপাড়া সার্জ্যিক্যাল ক্লিনিক সংলগ্ন স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস।
অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নওয়াপাড়া পৌরসভার মেয়রপ্রার্থী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ আব্দুল করিম, কর্মপরিষদ সদস্য ও শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মহিউদ্দিন ফারাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল এবং উপজেলা অফিস সম্পাদক শরিফ বেলাল হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৩১ শে অক্টোবরের লংমার্চ সুশৃঙ্খল ও সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।