October 28, 2026, 6:43 am
শিরোনাম :
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের

মাদক সেবনের পর মাতলামি, যুবকের জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি করার দায়ে হাফিজুর খাঁ (৩৫) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও একশ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এ আদেশ দেন।
দ-প্রাপ্ত হাফিজুর খাঁ উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আজগার আলী খাঁ’র ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চেঙ্গুটিয়া বাজারের পাশে মাদকদ্রব্য গাঁজা সেবনের পর মাতলামি করার অপরাধে হাফিজুর খাঁ নামে এক যুবককে জেল-জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫ (৫) ধারায় এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদ- ও একশ’ জরিমানা করা হয়েছে।