October 28, 2026, 9:00 pm
শিরোনাম :
পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি ১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা

‎প্রেমবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার

‎যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎সভায় ১ নম্বর প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, এফ এম গিয়াসউদ্দিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম (বাবু), সহ-সভাপতি হাদিউজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
‎পরে অতিথিরা ফিতা কেটে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।