July 29, 2026, 11:28 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের প্রথম মৃ/ত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে গতকাল শনিবার (২৩ মে) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা কৃষকদলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা কৃষকদলের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর ইসলাম কচি, যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি শাহ জোবায়ের হোসেন, সহ-সভাপতি মাহমুদুল হাসান লিপু, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যা ও নওয়াপাড়া পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক এফ এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও অভয়নগর উপজেলা ও নওয়াপড়া পৌর এবং ইউনিয়ন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।