October 28, 2026, 9:42 am
শিরোনাম :
গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

স্টাফ রিপোর্টার

যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল বলেছেন, আমার নির্বাচনী আসনে বোরো ধান সংগ্রহের ক্ষেত্রে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। মধ্যস্বত্ত্বভোগীরা যেন ফায়দা লুটতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। মঙ্গলবার (৫ মে) সকালে যশোরের অভয়নগরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার নির্ধারিত মূল্যে সহজ শর্তে প্রকৃত কৃষক হতে ধান ক্রয় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কৃষি অফিস কর্তৃক প্রকৃত কৃষক যাচাই-বাছাই করতে হবে। ধান ক্রয়ের ক্ষেতে কৃষক হয়রানির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গাজী, শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মো. গোলাম মোস্তফা, কৃষক আব্দুল মজিদ বিশ্বাস, মো. মশিউর রহমান প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গাজী জানান, চলতি বছরে অভয়নগর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭৮ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে আগামী ৩১ আগস্ট ২০২৬ইং তারিখ পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ (তিন) মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।