October 28, 2026, 12:01 pm
শিরোনাম :
৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয় এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

অভয়নগরে পিকআপ-গাজাসহ দুই কারবারি আটক

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে অভয়নগর থানা পুলিশ। এ সময় মাদক কারবারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। এর আগে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
​আটককৃতরা হলেন তালতলা এলাকার মাহমুদ মোল্যার ছেলে শারাফাত মোল্যা এবং নাউলী এলাকার মনির আজুঞ্জির ছেলে তারিকুল শেখ।
​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জনবহুল নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি পিকআপ নিয়ে ঘোরাঘুরি করছিলেন ওই দুইজন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং পিকআপ তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, স্থানীয় লোকজন দুই মাদক কারবারিকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে পিকআপ ও গাঁজাসহ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।