October 28, 2026, 7:56 am
শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

“মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মোল্ল্যার সভাপতিত্বে এবং সাকিব হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. মিনারুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম, সাবেক অভয়নগর উপজেলা সভাপতি মাহফুজুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।