July 29, 2026, 8:28 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামির হোসেন (৫৫) চন্দ্রপুর গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েকদিন ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোবাইল ফোনে জামির হোসেনের কাছে চাঁদা দাবি করে আসছিল। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে বুধবার রাতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার বাড়ির সামনে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে আরও দুই রাউন্ড গুলিবর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হঠাৎ গুলির শব্দে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের লোকজনও ভীতসন্ত্রস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, চাঁদার টাকা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটানো হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।