June 6, 2026, 3:17 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ইজিবাইক চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নওয়াপাড়া মডেল স্কুল রোড সংলগ্ন ইজিবাক স্ট্যান্ডের ভাড়া করা জায়গা থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা আড়াইটার সময় অভয়নগর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

তবে কে বা কারা তাকে কখন বা কোথায় মারপিট করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে ইজিবাইক চোর সন্দেহে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে মরদেহ ফেলে গেছে। সোমবার ইজিবাইক চুরির ঘটনায় শরিফুল নামের এক চালক থানায় লিখিত অভিযোগ করেছিলো বলে জানিয়েছেন ওসি। তবে ঘটনাস্থলে কোন মারপিটের তথ্য স্থানীয়রা জানাতে পারেনি। বিস্তারিত আসছে..