June 6, 2026, 12:19 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও

স্টাফ রিপোর্টার

অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে।

শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন-সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। তবে থানার ওসি দাবি করছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং খতিয়ে দেখছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বেঙ্গল রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসময় জনৈক কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়াও পরানো হয়। কিন্তু অল্পসময়ের মধ্যে তিনি হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান। পুলিশ তাকে এই রিপোর্ট লেখা পর্যন্ত খুঁজে পায়নি।

অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমান কেউ হাতকড়াসহ পালিয়েছে- এমন তথ্য অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শরীর ভালো না, আমি অসুস্থ। হাতকড়া নিয়ে পালানোর বিষয়ে আমি কিছুই জানি না।’

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘শুনেছি একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) পরা অবস্থায় পালিয়েছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’