September 14, 2026, 12:07 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

হরমুজ প্রণালি চালু করা নিয়ে ইরান-ওমানের আলোচনা

ঢাকা অফিস

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ওমান ও ইরান।

রোববার (৫ এপ্রিল) ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞদের উপস্থিতিতে হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করার সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।

সংস্থাটি জানায়, উভয় পক্ষের বিশেষজ্ঞরা এ বিষয়ে বেশ কিছু প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, ফলে কার্যত বন্ধ হয়ে গেছে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট। সাধারণ সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়।

সংঘাতের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এর আগে ইরান জানিয়েছিল, যুদ্ধ শেষ হলে ওমানের সঙ্গে সমন্বয়ে একটি শান্তিকালীন প্রটোকল প্রণয়ন করা হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম-কানুন নির্ধারণ করা হবে।

এদিকে, ইরানের পার্লামেন্টের একটি কমিটি প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রস্তাবও অনুমোদন করেছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় তাৎক্ষণিক সমাধান এখনো অনিশ্চিত।