September 14, 2026, 12:13 am
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

জাতীয় পুরস্কার পেল আকিজ জুট মিলস লিঃ

Reporter Name

পাট খাতে বিশেষ অবদান রাখায় দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ জুট মিলস লিমিটেডকে ৩টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সেরা পাট সুতা প্রস্তুতকারক, সেরা বৈচিত্র্যময় পাটজাত পণ্য প্রস্তুতকারক এবং সেরা পাট সুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আকিজ জুট মিলস লিঃ এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে।
জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজতি অনুষ্ঠানে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশন) জি মুরশিদ বাপ্পি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মাননা পুরস্কার (ট্রফি) গ্রহণ করেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আকিজ জুট মিলস লিমিটেড সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে