October 28, 2026, 8:59 pm
শিরোনাম :
পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি ১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা

নওয়াপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও গ্রাহক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) নওয়াপাড়া শাখার উদ্যোগে নুরবাগ মোড়স্থ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, দৈনিক প্রভাত ফেরীর নির্বাহী সম্পাদক হারুনার রশিদসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী শাহিন রেজা, নুর আলম পাটোয়ারী, আব্দুল গফফার, আবু সাঈদ, জাহিদুল ইসলাম, নুর ইসলাম বাবু মুন্সী, মাসুমসহ বিভিন্ন ব্যবসায়ী ও নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ, দ্বিতীয় কর্মকর্তা কাজী ফারুক হুসাইন এফএভিপি, মো. শামীম আহমেদ, এসপি, মোল্যা যায়েদ হাসানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের কর্মকর্তারা ডিজিটাল প্রযুক্তিনির্ভর উন্নত সেবা, সুদমুক্ত বিভিন্ন ধরনের বিনিয়োগ সুবিধা, অর্থের নিরাপত্তা এবং আকর্ষণীয় মুনাফায় বিভিন্ন ডিপোজিট স্কিমের মাধ্যমে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবায় সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের সেবার প্রশংসা করেন।

পরে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর অতিথি, ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অংশগ্রহণে কেক কেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।