November 3, 2026, 9:53 am
শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতিকে জাপান সফরের বিষয়ে অবহিত করলেন প্রধানমন্ত্রী বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির ৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয় অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়ক প্রকল্পে দুর্নীতির অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন কুইক রেন্টালে লুটপাট নয়, সাশ্রয়ী বিদ্যুৎ চান প্রধানমন্ত্রী

বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার:

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে গতকাল সোমবার বাদ আসর বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের ঢল নেমে আসে।

 

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে দোয়ায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের প্রার্থী টিএস আইয়ূব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক; তাঁর অসুস্থতায় মানুষ উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান।

 

স্থানীয় আলেম-ইমামদের পরিচালনায় বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডালুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।