October 28, 2026, 1:00 pm
শিরোনাম :
যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম ৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেফতার

ঢাকা অফিস

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে গ্রেফতার করেছে এসআরবি। গতকাল রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এসআরবি-৮ বরিশাল সদর দপ্তর। পরিচয় গোপন রেখে দীর্ঘদিন ভারত ও কুয়েতে অবস্থানের পর শেষ পর্যন্ত এসআরবি-৮ এর অভিযানে জয়নাল গ্রেফতার হন। এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার জয়নাল সরদার (৫৫) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদ-প্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। এসআরবি-৮ ও এসআরবি-৬ এর একটি যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেফতার করা হয়। এসআরবি জানায়, ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর খুলনা জেলার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলার নম্বর ৫। মামলার বিচার শেষে আদালত জয়নাল সরদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ- দেন। একই মামলায় মরদেহ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এসআরবি সূত্র আরও জানায়, যে হত্যা মামলায় খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদ- হয়েছিল, জয়নাল সরদারও ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন। এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতার জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।