October 28, 2026, 9:13 am
শিরোনাম :
বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ

Reporter Name

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশের সবচেয়ে আস্থার প্রতীক এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এসব অপপ্রচারের মূল উদ্দেশ্য। এ ধরনের অপপ্রচার রোধে দেশবাসীকে সচেতন থাকার এবং কোনোভাবেই এসব প্রোপাগান্ডায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক বিশ্বাস, ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং পেশাদারত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এক ও অভিন্ন রয়েছে। দেশের স্বাধীনতা রক্ষা এবং জনগণের যেকোনো প্রয়োজনে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে বাহিনীটি সর্বদা বদ্ধপরিকর।

সেনাবাহিনী বা সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো ধরনের খবর বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ওপর নির্ভর না করে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের অনুরোধ জানিয়েছে আইএসপির। বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেছে সামরিক বাহিনী।