June 5, 2026, 11:11 pm
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন সোহেল রানা

ঢাকা অফিস

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় ফিরেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে দেওয়া এক পোস্টে চিকিৎসা শেষে ঢাকায় ফেরার এই তথ্য জানান এই তারকা শিল্পী।

প্রকাশিত পোস্টে অভিনেতা মাসুদ পারভেজ লিখেছেন, ‘আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।‘

উল্লেখ্য, সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে পথচলা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।

পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নামেই অভিনয় করেন, যা পরবর্তীতে মাসুদ পারভেজ নামের জায়গায় সোহেল রানা নাম তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।