July 29, 2026, 9:21 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পীরজাদা বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম হাফেজ শাহ ওয়ালীউজ্জামান নওয়াপাড়ার পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ্’র পুত্র এবং সাবেক সংসদ সদস্য শাহ্ হাদীউজ্জামানের ছোট ভাই।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।