October 27, 2026, 9:23 pm
শিরোনাম :
ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’ বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা

বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার:

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে গতকাল সোমবার বাদ আসর বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে এলাকার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষের ঢল নেমে আসে।

 

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে দোয়ায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের প্রার্থী টিএস আইয়ূব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক; তাঁর অসুস্থতায় মানুষ উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান।

 

স্থানীয় আলেম-ইমামদের পরিচালনায় বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি ও জনগণের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডালুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।