October 28, 2026, 3:46 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে প্রাথমিকের ১১ শিক্ষার্থী অসুস্থ

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, এদিন ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এদের মধ্যে ১১ শিক্ষার্থী প্রচন্ড পেটে ব্যথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যায়।

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থ হওয়ার সাথে ও ডিমের কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা অস্বাস্থকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসাকা পাবনা নামের একটি প্রতিষ্ঠান স্থানীয় মুকতি নামের এক ব্যক্তির মাধ্যমে শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে থাকেন। তবে তাদের কারো যোগাযোগের নম্বর স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি।