July 30, 2026, 10:30 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নওয়াপাড়ায় চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে মাহী ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে হামলা ও মালিককে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা। রবিবার (৫ এপ্রিল) দুপুরে নওয়াপাড়া বাজারে কাপুড়িয়াপট্টির নওয়াপাড়া সুপার মার্কেটের ভেতরে মাহী ফ্যাশনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি হাজী মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন আহম্মেদের ছেলে এফ এম রাব্বি (৩২) সহ অজ্ঞাতনামা ৪/৫ যুবক নওয়াপাড়া সুপার মার্কেটে মাহী ফ্যাশানে প্রবেশ করে। তারা দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুনকে আওয়ামী লীগের সমর্থক বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হলে থানা বিএনপির এক নেতার কথা বলে তারা আব্দুল্লাহ আল মামুনকে দোকান থেকে ডেকে ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়েতে নিয়ে যায়। এক পর্যায়ে আব্দুল্লাহ আল মামুনকে মারধর করে তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। বিষয়টি পুলিশকে জানালে খুন করে লাশ গুমের হুঁমকি দিয়ে পালিয়ে যায় তারা।
সংবাদ সম্মেলনে হাজী মো. জাহাঙ্গীর হোসেন আরো বলেন, ঘটনার পর শনিবার রাত ১১ টার দিকে মাহী ফ্যাশনের মালিক আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে হামলাকারী চাঁদাবাজ এফ এম রাব্বিসহ তার সহযোগি অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহী ফ্যাশনসহ নওয়াপাড়া সুপার মার্কেটের ৩২টি দোকান বন্ধ রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত এফ এম রাব্বিসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মাহী ফ্যাশনের মালিক আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রুপক গার্মেন্টেসের মালিক মিজানুর রহমান, প্রিয়াংকা ফ্যাশনের মালিক শিবনাথ অধিকারী, সাদিয়া গার্মেন্টেসের মালিক রমজান শেখসহ কাপুড়িয়াপট্টির অর্ধশত ব্যবসায়ী।