July 31, 2026, 11:21 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকায় ইজিবাইক উল্টে মহিতোষ মন্ডল (৫০) নামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মহিতোষ মন্ডল উপজেলার ভাটবিলা গ্রামের মৃত বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে। তিনি খুলনার খালিশপুরে অবস্থিত পিডিবি কার্যালয়ে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, আর মাত্র কয়েক মাস পরেই তাঁর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিতোষ মন্ডল নিজ বাড়ি থেকে ইজিবাইকে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ইজিবাইকটি ধোপাদী গ্রামের জাহিদুর রহমান চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।