
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১৪৪৬ জনসহ মোট ২৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।