June 5, 2026, 11:01 pm
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমানের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের আহবান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নওয়াপাড়া রেলস্টেশন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যা- এলাকায় এসে শেষ হয়। পরে জেলা পরিষদের মার্কেটের সামনে যশোর-খুলনা মহাসড়কে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপদেষ্টা ও নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, সমিতির সহ-সভাপতি নূর আলম পাটোয়ারী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাঘা, যশোর জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব। পথসভা চলাকালে প্রায় পৌনে এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
সভায় বক্তারা বলেন, নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিছুর রহমান হত্যাকা-ের ৫দিন অতিবাহিত হয়েছে। অথচ পুলিশ এখনো হত্যাকা-ের প্রধান আসামি শাহ মো. মাহমুদসহ চিহ্নিত জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। প্রধান খুনিসহ হত্যাকা-ে জড়িত সকলের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) শিল্প ও বন্ধর নগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানান বক্তারা।