October 28, 2026, 8:37 pm
শিরোনাম :
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি ১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ

অভয়নগরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার : স্বর্ণালংকার ও দলিল লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে বাড়িতে একা থাকা আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও জমির দলিল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত আছিয়া বেগম রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। তাঁর সঙ্গে একই বাড়িতে বসবাস করা বোন নিজের মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ওই রাতে বাড়িতে আর কেউ ছিলেন না।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে পান্না বেগম অভিযোগ করে বলেন, ঘরের ভেতরে মালামাল তছনছ করা হয়েছে। বাড়ি থেকে জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, এসব জিনিস লুট করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাঁর মাকে হত্যা করেছে।
তবে হত্যাকাণ্ডের সঙ্গে লুটপাটের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে একা থাকা একজন বয়স্ক নারী কীভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।