October 28, 2026, 9:43 am
শিরোনাম :
গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

অভয়নগরে বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবক আটক : অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম রাকিবুল সরদার (২৭)। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমানের ছেলে। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, একটি শর্টগানের ব্যারেল, একটি শর্টগানের বুলেট, চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি জাতীয় পরিচয়পত্র, ছয়টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ইয়াবা সেবনের তিনটি কাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।