October 28, 2026, 4:48 am
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

অভয়নগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩৩৬জন পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৩৩৬জন পরীক্ষার্থী। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষা নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩০জন। এর মধ্যে অংশ নিয়েছে ৬৬৭জন, আর অনুপস্থিত ছিল ৩৩৬জন। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা শুরুর পর সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দীপু ও শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান কেন্দ্র দুটি পরিদর্শন করেন।

পরীক্ষা শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওলিউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৬৫জন বালক ও ৪০২জন বালিকা পরীক্ষায় অংশ নিয়েছে। কি কারণে ৩৩৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল তা খতিয়ে দেখা হবে। মূলত ২০২৫ সালের ডিসেম্বর মাসে এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা সরকারিভাবে স্থগিত করা হয়।