July 29, 2026, 8:09 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে ধানের শীষের নির্বাচনী প্রচার মিছিলে জনস্রোত

Reporter Name

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীর পক্ষে বিশাল সমাবেশ ও নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অভয়নগর উপজেলা বিএনপি ও নওয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া হাইস্কুল গেট এলাকা থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনস্রোতের সৃষ্টি হয়।
নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হাইদার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামার হোসেন খান, নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শাহ জোবায়েরসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও প্রচার মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।