October 28, 2026, 3:46 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হুসাইন (২০)। তিনি নওয়াপাড়া বেতারকোনা এলাকার উম্মুলকুরা নূরানী একাডেমি মাদ্রাসার শিক্ষক এবং মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে হুসাইন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হেঁটে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। এ সময় রহমত ওয়েট ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উম্মুলকুরা নূরানী একাডেমির মুহতামিম মাওলানা এনামুল হক বলেন, আসরের নামাজ পড়ে অবসর সময়ে শিক্ষক হুসাইন রেললাইনে হাঁটতে বের হয়েছিলেন। পরে তিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বলে জানতে পারেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌসুমী ইয়াসমিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন দুর্ঘটনার শিকার ওই মাদ্রাসা শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মাদ্রাসা শিক্ষকের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।