October 27, 2026, 8:32 pm
শিরোনাম :
ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা স্টার্কের ৬ বলে ৪ উইকেট, কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার ফ্রান্সের পথে পথে বাংলাদেশের ‘পথের বন্ধু’ বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চালু হলো বিনা মূল্যে হুইলচেয়ার সেবা হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির জিপিএ–৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থী ও চা–দোকানি মা-বাবাকে সংবর্ধনা যে লাউ সেই কদু

অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

“মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবির সভাপতি ইয়াসিন মোল্ল্যার সভাপতিত্বে এবং সাকিব হুসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট হুমায়ুন কবির তানিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম. মিনারুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম, সাবেক অভয়নগর উপজেলা সভাপতি মাহফুজুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানউল্লাহ সাদিক।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ+ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।