August 1, 2026, 12:19 am
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

অভয়নগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগরে ইজি বাইক চোর সন্দেহে নৌ-বাহিনীর সাবেক সদস্য ফারুক হোসেনকে (৩৮) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় বুধবার (৮ এপ্রিল) রাতে নিহত ফারুক হোসেনের ছোটভাই মারুফ হোসেন অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আনসার উদ্দিন মোড়লের ছেলে। বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে খোকন মোল্যা নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফারুক হোসেন তার গুয়াখোলা গ্রামের ভাড়া বাসা থেকে নওয়াপাড়া বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। এদিন দুপুর ২ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার ভাইকে অজ্ঞাতস্থানে নিয়ে পিটিয়ে হত্যা করে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন ইজি বাইকস্ট্যান্ডের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ফারুক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মামলা বাদী মারুফ হোসেন বলেন, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা করেছি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’