June 6, 2026, 1:37 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মারধর

Reporter Name

যশোরের অভয়নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে মারধর করা হয়েছে।  রোববার সকালে কয়েকজন উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় একটি দোকান থেকে ধরে নিয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর তাঁকে মারধর করেন।

ওই আওয়ামী লীগ নেতা হলেন আবদুর রউফ মোল্যা (৫৮)। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য এবং নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। মারধরে আহত আবদুর রউফ মোল্যাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আবদুর রউফ মোল্যা নওয়াপাড়া বাজারের নূরবাগে অবস্থিত জেলা পরিষদের মার্কেটে নজরুল ইসলামের দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচ-সাত ব্যক্তি সেখান থেকে তাঁকে ধরে সামনের যশোর-খুলনা মহাসড়কের ওপর নিয়ে বেদম মারধর করেন। এরপর একজন নারীর ভিডিও করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আহত অবস্থায় আবদুর রউফ মোল্যাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আজ বিকেলে তিনি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের বাড়িতে ফিরেছেন।