October 28, 2026, 10:46 am
শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয় এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয় গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’

হরমুজ প্রণালি চালু করা নিয়ে ইরান-ওমানের আলোচনা

ঢাকা অফিস

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ওমান ও ইরান।

রোববার (৫ এপ্রিল) ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞদের উপস্থিতিতে হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ চলাচল নিশ্চিত করার সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা হয়েছে।

সংস্থাটি জানায়, উভয় পক্ষের বিশেষজ্ঞরা এ বিষয়ে বেশ কিছু প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে, ফলে কার্যত বন্ধ হয়ে গেছে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট। সাধারণ সময়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়।

সংঘাতের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এর আগে ইরান জানিয়েছিল, যুদ্ধ শেষ হলে ওমানের সঙ্গে সমন্বয়ে একটি শান্তিকালীন প্রটোকল প্রণয়ন করা হবে, যার মাধ্যমে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ম-কানুন নির্ধারণ করা হবে।

এদিকে, ইরানের পার্লামেন্টের একটি কমিটি প্রণালি ব্যবহারকারী জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রস্তাবও অনুমোদন করেছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদিও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় তাৎক্ষণিক সমাধান এখনো অনিশ্চিত।