October 28, 2026, 1:15 am
শিরোনাম :
জীববৈচিত্র্য: প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য বাংলাদেশ-মালয়েশিয়া আলোচনা: মুক্ত বাণিজ্য চুক্তির পথে দুই দেশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দুই দেশের নির্বাচনের পরিণতি হবে বিশ্বব্যাপী হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

সাংবাদিক কন্যা সাওদা ভবিষ্যতে শিক্ষক হতে চায়

নওয়াপাড়া ডেস্ক

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে সাংবাদিক কন্যা জুয়াইরিয়া নানজিবা সাওদা। সে নওয়াপাড়া আকিজ আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
জুয়াইরিয়া নানজিবা সাওদা নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও গৃহিনী শিরিন রহমানের ছোট মেয়ে। ভবিষ্যতে সে একজন ভালো শিক্ষক হতে চায়। তার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জুয়াইরিয়া নানজিবা সাওদার জন্য তার বাবা-মা সকলের নিকট দোয়া কামনা করেছেন।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ফলাফল প্রকাশ করে। চলতি বছরের ১৫ এপ্রিল সারা দেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।