July 31, 2026, 4:42 am
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

মরহুম আসলাম হোসেনসহ প্রয়াত সকল সাংবাদিকদের স্মরনে দোয়া

Reporter Name

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী ও প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদ মাগরিব প্রেসক্লাবের সভাকক্ষে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ ও দৈনিক প্রভাবফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম আবিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোজাফফার আহমেদ, সহ-সভাপতি খায়রুল বাশার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রিড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য আলাউদ্দিন খান হীরা, রবিউল ইসলাম বিশ্বাস, আনিসুর রহমান ফারাজী, তাওহীদ হাসান উসামা, রাজা রাব্বি, আশরাফ আলম লিপু, রনজিৎ মল্লিক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, অভয়নগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা হাসিবুর রহমান।