July 29, 2026, 11:22 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক

স্টাফ রিপোর্টার

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা যুবক আটক। ছবি: সমাজকাল
যশোরের অভয়নগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার ধুলগ্রাম-ফুলতলা গোডাউন খেয়াঘাটে এ ঘটনা ঘটে। হামলাকারী আশিক শেখ (২৬)-কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

আটক আশিক শেখ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের আজিজুল শেখের ছেলে।

আহত পরীক্ষার্থীর বাবা জানান, গত দুই বছর ধরে আশিক শেখ তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। রবিবার খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে মেয়ে ও তার মা বাড়ি ফেরার পথে ধুলগ্রাম-ফুলতলা গোডাউন খেয়াঘাটে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আশিক হত্যার উদ্দেশ্যে মেয়ের গলায় ছুরিকাঘাতের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে সরে যাওয়ায় ছুরির আঘাত তার ডান কাঁধে লাগে। পরে এলাকাবাসীর সহায়তায় আশিককে আটক করে ফুলতলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মেয়েকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। বিকেলে আশিক শেখের বিরুদ্ধে ফুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রী সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রায়হানা ফেরদৌসী জানান, ছাত্রীর ডান কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনায় আশিক শেখকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।