October 28, 2026, 1:17 pm
শিরোনাম :
দক্ষ জনশক্তি গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী যে কারণে ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট স্থগিত করল সরকার টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম ৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

বসুন্দিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর মামলায় দুইজন আটক

স্টাফ রিপোর্টার

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলেন বসুন্দিয়া গ্রামের মৃত জব্বার খানের ছেলে রুবেল খান এবং হামিদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবুল আহমেদ। পুলিশ জানায়, সোমবার রাতে বসুন্দিয়া এলাকা থেকে রুবেল খানকে এবং গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খড়কি এলাকা থেকে বাবুল আহমেদকে আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ ঘটনায় বসুন্দিয়া সদুল্লাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা উত্তর ভাষানটেক ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুন রাত আনুমানিক দেড়টার দিকে আলমগীর হোসেন খবর পান যে, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মকা-ের প্রস্তুতি নিচ্ছেন। পরে তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান, আসামিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে পাশের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ছবি ভাঙচুর করেন। প্রায় ২০ মিনিট ধরে তারা কার্যালয়ে তা-ব চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।