October 28, 2026, 9:41 am
শিরোনাম :
গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

ঝিনাইদহে বেদখলে পাউবোর ১৩ পুকুর দখলমুক্ত হলে আসবে রাজস্ব

ফয়সাল আহমেদ, ঝিনাইদহ
0-0x0-0-0-{}-0-0#

সরকারি সম্পদ, অথচ সরকারের নিয়ন্ত্রণে নেই। পানি আছে, জলাশয় আছে; কিন্তু নেই সঠিক ব্যবস্থাপনা। বছরের পর বছর বেদখলে পড়ে আছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ১৩টি পুকুর। সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব পুকুরের মোট আয়তন ১৫ দশমিক ২৮ একর। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বছরে এসব জলাশয় থেকে ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা রাজস্ব আহরণ সম্ভব। অথচ দখলমুক্ত করে নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া না গেলে সেই সম্ভাবনাও কাজে লাগছে না। ফলে একদিকে সরকারি সম্পদের ব্যবহার হচ্ছে না, অন্যদিকে সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। শুধু রাজস্ব নয়, এসব জলাশয়ের সঙ্গে জড়িয়ে আছে কর্মসংস্থানেরও সম্ভাবনা। পুকুরগুলো দখলমুক্ত করে নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া গেলে মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে তৈরি হতে পারে কাজের সুযোগ। মাছচাষি থেকে শুরু করে জেলে, শ্রমিক, মাছ ব্যবসায়ী ও পরিবহনকর্মী-বিভিন্ন শ্রেণির মানুষ এর সুফল পেতে পারেন। তথ্যমতে, হরিণাকুণ্ডু উপজেলায় চারটি, শৈলকুপায় পাঁচটি এবং ঝিনাইদহ সদর উপজেলায় চারটি পুকুর রয়েছে। হরিণাকুণ্ডুর চারটি পুকুরের মোট আয়তন ৫ দশমিক ৪৩ একর। এগুলো থেকে সম্ভাব্য রাজস্ব ধরা হয়েছে ৫৪ হাজার টাকা। শৈলকুপায় থাকা পাঁচটি পুকুরের মোট আয়তন ৬ দশমিক ৬০ একর। সম্ভাব্য রাজস্ব ৬৬ হাজার টাকা। আর ঝিনাইদহ সদর উপজেলার চারটি পুকুরের মোট আয়তন ৩ দশমিক ২৫ একর। এসব পুকুর থেকে সম্ভাব্য রাজস্ব ধরা হয়েছে ৩২ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে ১৩টি পুকুরের আয়তন ১৫ দশমিক ২৮ একর এবং সম্ভাব্য রাজস্ব ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। স্থানীয়দের ভাষ্য,সরকারি সম্পত্তি দখলে পড়ে থাকলে সাধারণ মানুষেরও কোনো উপকার হয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে দখল আরও পাকাপোক্ত হওয়ার আশঙ্কা থাকে। শৈলকুপার গাড়াগঞ্জ এলাকার বাসিন্দা ইমরান হোসেন বলেন,’সরকারি পুকুর দখলে পড়ে থাকলে সরকারের রাজস্বও আসে না,এলাকার মানুষও কোনো সুবিধা পায় না। এগুলো দখলমুক্ত করে নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হলে সরকার যেমন আয় করবে,তেমনি স্থানীয় মানুষও মাছ চাষ করে কর্মসংস্থানের সুযোগ পাবে।’ আরেক বাসিন্দা রহিম মন্ডলের ভাষ্য,পুকুরগুলো যদি সরকারি সম্পত্তি হয়,তাহলে এগুলো ফেলে না রেখে সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা দরকার। পরে ইজারা দিলে সরকারও রাজস্ব পাবে এলাকার অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।’ স্থানীয় এক বাসিন্দার ভাষায়,’পুকুর উদ্ধার করে যদি মাছ চাষ করা যায়,তাহলে একই সঙ্গে সরকার রাজস্ব পাবে এবং অনেক মানুষের কাজের সুযোগ হবে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’