July 29, 2026, 10:58 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

জাতীয় নির্বাচনে সময় বাড়লো একঘন্টা

ঢাকা অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রোববার (৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে–পরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আগের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তফসিল রেকর্ডিংয়ের উদ্দেশ্যে সোমবার বিটিভিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। তিনি বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। আচরণবিধি নিশ্চিত করতে তফসিল ঘোষণা থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন; ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ভোটের আগের রাতেই সব ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়া হবে। সরকারি, আধা–সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এখনই নির্বাচন কাজে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা রাখা হবে। তফসিল ঘোষণার পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। পাশাপাশি উপদেষ্টা পরিষদের কেউ নিজ পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না; আইন যাদের অনুমতি দেবে তারাই প্রার্থী হতে পারবেন।

নির্বাচনী পোস্টার অপসারণ নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার সরিয়ে ফেলতে হবে, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকেই ব্যালট মুদ্রণের কাজ শুরু হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ।