
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের অক্টোবর মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি, জনসাধারণের সেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের কার্যক্রম, অগ্রগতি ও সমস্যা তুলে ধরেন। এ সময় উপজেলার উন্নয়ন কার্যক্রম গতিশীল করা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকরভাবে সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় জোরদার, সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ সালাউদ্দীন দিপু উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যপক গোলাম রসুলের উপস্থিতিতে উপজেলার উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
সভায় উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।