April 17, 2026, 12:52 pm

অভয়নগরে শিক্ষক-কর্মচারী ইউনিয়ন’র বার্ষিকসভা

স্টাফ রিপোর্টার

অভয়নগর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১০ তম বার্ষিক সাধারন সভা শনিবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ নূরজালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন,

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাল্ব এর সেক্রেটারী অতিকুল্লাহ সরকার, অভয়নগর উপজেলা সমবায় অফিসার মোঃ উবায়দুজ্জামান, কাল্ব এর ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, গ অঞ্চল খুলনা এর ডিরেক্টর সেখ সহিদুল ইসলাম, ডিরেক্টর রতন চন্দ্র রায়, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি পায়রাহাট কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস,

অভয়নগর ক্রেডিট ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বিশ্বাস, কাল্ব লিঃ যশোর জেলা প্রোগ্রাম অফিসার (ভারপ্রাপ্ত) পীযুষ কান্তি সরকার। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ এনামুল কবীর বুলবুল, উপজেলা ব্যবস্থাপক শুভ রায় চৌধুরী ডিরেক্টর আয়েশা খাতুন প্রমুখ।

বার্র্ষিক প্রতিবেদন পেশ করেন অভয়নগর ক্রেডিট ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন ডিরেক্টর শাহানা পারভীন। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুব হোসেন হাজরা, নাসরিন আখতার। পরে এইচ.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, ফাদার চালস্ জে ইয়াং কাল্ব এর প্রতিষ্ঠাতা করেন, যার ফল আজ সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ভোগ করছে। শিক্ষক ক্রেডিট ইউনিয়ন লিঃ গুলোকে সামাজিক ক্রেডিট ইউনিয়নে রূপান্তর করার জন্য উপস্থিত শিক্ষক সদস্যদের প্রতি আহবান জানান।