July 29, 2026, 10:15 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরন করলেন এমপি গোলাম রসুল

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল। এসময় তিনি কোমরসমান পানিতে নেমে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে এমপি গোলাম রসুল বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমস্যার বিষয়টি সংসদে তুলে ধরে যত দ্রুত সম্ভব এটি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে। পরে তিনি মজুমদার ব্রান অয়েল মিল এলাকা ও ইপিজেড সংলগ্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে জলাবদ্ধ মানুষকে তাৎক্ষণিক নিরাপদ করতে পানি নিষ্কাশনের স্থান চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এসময় স্থানীয় ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা জানান, তাদের প্রধান চাহিদা ত্রাণ নয়; বরং দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করেন।
পরিদর্শন কালে এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সরদার শরীফ হুসাইন, সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান, সহ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আমির আলতাফ হুসাইন প্রমুখ নেতৃবৃন্দ।