July 29, 2026, 10:43 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে দাড়িপাল্লার সমর্থনে ১০ দলীয় ঐক্যজোটের পথসভা

Reporter Name

যশোর-৪ (৮৮) সংসদীয় আসনে দশদলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে দাড়িপাল্লা মার্কার সমর্থনে অভয়নগরের ৭নং শুভরবাড়া ইউনিয়নে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুভরবাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় বাশুয়াড়ী দিঘির পাড়ে শুরু হওয়া এই পথসভা বিকাল ৫টা পর্যন্ত চলে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। সাবেক ছাত্রনেতা মো. আবু মুসার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শুভরবাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর সর্দার শরিফ হোসেন, জেলা শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল, জামায়াত নেতা ও শুভরবাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম এবং যশোর জেলা সাবেক ছাত্রশিবির সভাপতি এম এম আশিকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন দশদলীয় ঐক্যজোটের যুগ্ম সমন্বয়ক ও এনসিপির সমন্বয়ক শাহজাহান কবীর, খেলাফতে মজলিস নেতা মাওলানা মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় জামায়াতে ইসলামী ও দশদলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে বাশুয়াড়ী দিঘির পাড় মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।” তিনি জনগণকে দাড়িপাল্লা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্যকালে ছাত্রশিবির নেতা এম এম আশিকুজ্জামান বলেন, “ভোট কারচুপির মতো কোনো অসৎ চিন্তা করলে তা কস্মিনকালেও বাস্তবায়ন সম্ভব হবে না—ইনশাআল্লাহ।”
পথসভাটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।