June 6, 2026, 5:03 am
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

অভয়নগরে জুট মিলে আগুন : বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি

স্টাফ রিপোর্টার
oplus_0

যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে একটি জুট মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত পাটকলটি বর্তমানে বাংলাদেশি এম এ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলার যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে পরিচালনা করছে বলে জানা গেছে।

মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান জানান, ‘রাত ২টার দিকে মিলের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও মিলে কর্মরত সবার প্রচেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মেশিনসহ পাট পুড়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সনওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম কালের কণ্ঠকে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল ৮টার দিকে অগ্নিকা- নির্বাপণকাজের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনারি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা।