
যশোরের অভয়নগরে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ১১ দলীয় লংমার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক র্যালি ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও মাওলানা আলতাফ হোসাইন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নওয়াপাড়া পৌর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন ফারাজীসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আগামী ৩১ অক্টোবরের ১১ দলীয় লংমার্চ সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ সময় তাঁরা কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, নির্ধারিত কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভয়নগরে এ প্রস্তুতিমূলক র্যালি ও মিছিলের আয়োজন করা হয়।