
পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলার রায় ঘোষণা করা হয়েছে। এ মামলায় শেখ রেহানার সাত বছর সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই সশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।
এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য আসামিদের পাঁচ বছর করে কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। এদিকে, রায় নিয়ে আওয়ামীপন্থি ও শেখ হাসিনার ভিন্ন মামলার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, এ রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিশেষ করে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে প্রভাবিত করার অভিযোগ সেটি অযৌক্তিক।
টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি। তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সেখানে তাকে অভিযুক্ত করে যে রায় দেওয়া হলো, টিউলিপ সিদ্দিক যদি দেশে এসে আপিল করেন- একজন আইনজীবী হিসেবে বলছি, এ মামলা টিকবে না। তিনি খালাস পেয়ে যাবেন। এদিকে দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান লিপন বলেন, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ড প্রত্যাশা করেছিলাম। সেটা হয়নি।
মিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের আইনজীবী শাহীনুর রহমান বলেন, বৃহস্পতিবার তিনটি মামলায় রায় হয়েছে। সেখানে খুরশীদ আলমের এক বছর করে মোট তিন বছর সাজা হয়েছে। এই মামলার অভিযোগও প্রায় একই রকম ছিল।
আশা করেছিলাম, সাজা হলেও আগের ন্যায় হবে। হয়েছে পাঁচ বছর। রায়ে অসন্তোষ। সাজার বিরুদ্ধে আপিল করবো। এ মামলায় শেখ রেহানার সাত বছর সশ্রম কারাদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের দুই সশ্রম কারাদÐ দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনাসহ অন্য আসামিদের পাঁচ বছর করে কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।