July 29, 2026, 7:51 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৭১ জন

স্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ২৭১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৫৭ জন ভর্তি হয়েছেন বলে গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৪ ও সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২ জন ভর্তি হন। বুলেটিনের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৪ জন। এই ২৪ ঘণ্টায় অবশ্য ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে দেশে ৬ হাজার ৮৭২ জন বিভিন্ন হসপাতালে ভর্তি হন। এরমধ্যে চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬ হাজার ৪০৪ জন।