October 28, 2026, 5:16 am
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

জাসদ কার্যালয়ে তালা : আটক দুই শতাধিক

ঢাকা অফিস

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহজনকভাবে লোকজনের অবস্থান ও বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান শেষে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ তথ্য জানান পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম। তিনি বলেন, জাসদ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মধ্যে আনুমানিক ২০০ জনের বেশি আটক করা হতে পারে। তবে আটকের সংখ্যা এখনো চূড়ান্তভাবে গণনা করা সম্ভব হয়নি। ওসি আরিফুর ইসলাম বলেন, জাসদ কার্যালয় সিলগালা করা হয়নি। সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়টিতে তালা দেওয়া হয়। এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়। এদিকে জাসদ থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, ডিএমপির কমিশনার, মতিঝিল জোনের ডিসি, পলটন থানার ওসিকে অবগত করেই এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, জাসদ নিষিদ্ধ কোনো দল না। জাসদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নাই। জাসদের এই কেন্দ্রীয় প্রতিনিধিসভায় অংশগ্রণকারী সবাই চিন্থিত পরিচিত জাসদের নেতা-সদস্য। এই সভায় আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কারো প্রবেশ করারই সুযোগ ছিল না। সভাটি জাসদের একান্ত নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। সভায় প্রায় ৫০০ জন জাসদের বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতা উপস্থিত ছিলেন। ৩০ জন নারী ছিলেন। পুরো অফিস ঘেরাও করে সবাইকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।